ডেস্ক রিপোর্ট:
ওপার বাংলার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। তার অভিনীত নতুন ছবি ‘অমর সঙ্গী’ সম্প্রতি মুক্তি পেয়েছে। এই ছবিটি সোহিনীর জীবনে খুবই ‘স্পেশাল’ বলে তিনি জানিয়েছেন। এর কারণ হিসেবে তিনি তার বাস্তব জীবনের সম্পর্কের কথা উল্লেখ করেছেন।
গত বছরের মাঝামাঝি সময়ে সংগীতশিল্পী শোভনের সঙ্গে প্রেমের পর বিয়ে করেন সোহিনী। গণমাধ্যমকে নায়িকা জানিয়েছেন, ‘অমর সঙ্গী’ ছবির শুটিংয়ের সময়ই শোভনের সঙ্গে তার প্রথম আলাপ এবং প্রেমের শুরু হয়েছিল।
এরপর সোহিনী তার দাম্পত্য জীবন নিয়ে কিছু কথা শেয়ার করেন। তিনি বলেন, ‘এখনই বেশি কিছু বলতে চাই না। কয়েক বছর কেটে যাক আগে।’
তবে শাশুড়ির সঙ্গে তার সম্পর্ক নিয়ে সোহিনী খুবই স্পষ্ট। তিনি বলেন, ‘আমার সংসারে শাশুড়ি-বৌমার সম্পর্কটা একটু আলাদা। বাড়ি ফিরে ফ্রিজের কোন তাকে কী আছে, কী রান্না হয়েছে, এসব নিয়ে আমি সব সময় জিজ্ঞাসাবাদ করি। এই বাড়িতে আমার মা, আর ওই বাড়িতে আমার শাশুড়িমা আমাকে একটু ভয় পায়। শোভন তো বলে, কে শাশুড়ি, কে বউমা, তা বোঝারই উপায় নেই।’












