কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শাকিবের সিনেমায় আইটেম গানে কোমর দোলাবেন নুসরাত

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ২৫, ২০২৪ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

ঢালিউড সুপারস্টার শাকিব খানের পরবর্তী সিনেমা ‘বরবাদ’-এ আইটেম গানে দেখা যাবে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানকে। ২০২৫ সালের ঈদ উপলক্ষে নির্মাণাধীন এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। তবে সিনেমাটির বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে নুসরাত জাহানের পরিবেশিত একটি জমকালো আইটেম গান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নুসরাত জানিয়েছেন, এই গানের শুটিং ইতিমধ্যে মুম্বাইয়ে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “একটা ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময়ই অসাধারণ। শাকিবের সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। এখনই বেশি কিছু বলতে চাই না, শুধু বলতে চাই— গানটির জন্য অপেক্ষা করুন। আমি নিজেও খুব রোমাঞ্চিত। আশা করছি, দর্শক কাজটি খুব পছন্দ করবেন।”

এর আগে শাকিব খানের সঙ্গে নুসরাত অভিনয় করেছিলেন ‘নাকাব’ সিনেমায়। এবার তিনি ‘বরবাদ’-এ আইটেম গানে পারফর্ম করে মঞ্চ মাতাবেন। এদিকে, সিনেমাটিতে নুসরাত ও ইধিকার পাশাপাশি আরও অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পীরা।

দর্শকদের জন্য ‘বরবাদ’ সিনেমাটি হতে যাচ্ছে ঈদ উৎসবের এক বিশেষ চমক।