পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে চাঁদ দেখার ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠকটি অনুষ্ঠিত হবে রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে।
বুধবার (১৮ মার্চ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ওইদিন দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে। এ জন্য নির্ধারিত টেলিফোন নম্বরে যোগাযোগ করা বা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
চাঁদ দেখার ওপর ভিত্তি করেই দেশে ঈদুল ফিতর উদযাপনের দিনক্ষণ চূড়ান্ত ঘোষণা করা হবে।


.












