কুমিল্লাবৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লেবানন যুদ্ধবিরতির ‘অবিচ্ছেদ্য অংশ’: ইরান

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ৯, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

লেবানন যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

এক্সে বাঘের গালিবাফ লিখেছেন, ‘লেবানন এবং সমগ্র প্রতিরোধ অক্ষ, ইরানের মিত্র হিসেবে যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ।’

তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইসরাইলের স্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা গুরুতর পরিণতি ডেকে আনবে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননে ইসরাইলি হামলা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের করা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। এ ঘটনা আসন্ন আলোচনাগুলো অর্থহীন হয়ে যাবে বলে হুঁশিয়ারি করেন ইরানের প্রেসিডেন্ট। মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান লেবাননের জনগণের সঙ্গেই থাকবে।

ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণার কয়েকঘণ্টা পরেই ইসরাইলে লেবাননে হামলা চালিয়ে দুই শতাধিক মানুষকে হত্যা করেছে।

বৃহস্পতিবার লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন জানিয়েছেন, ‘বুধবার লেবাননের বিরুদ্ধে চালানো আগ্রাসনে শহীদের সংখ্যা ২০৩ এবং আহতের সংখ্যা ১ হাজারের বেশি।’

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নেতানিয়াহু বলেন, ‘আমাদের বার্তা স্পষ্ট; যারাই ইসরাইলের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে কাজ করবে, তাদেরই লক্ষ্যবস্তু করা হবে।’

তিনি আরও বলেন, যতক্ষণ না আমরা উত্তর ইসরাইলের বাসিন্দাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পারছি, ততক্ষণ যেখানে প্রয়োজন সেখানেই হিজবুল্লাহর ওপর আমাদের হামলা চলবে।