কুমিল্লাশনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১২, আহত ৩৩

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৭, ২০২৬ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব লেবাননের বেকা ভ্যালি অঞ্চলের নাবি শহরে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। 

গত এক সপ্তাহে, আইডিএফ দক্ষিণ লেবানন এবং বৈরুত শহরের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোর বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর ফলে এসব এলাকা থেকে বিপুল সংখ্যক বেসামরিক মানুষ স্থানত্যাগ করতে বাধ্য হয়েছে।

সংঘাত শুরু হওয়ার পর থেকে লেবাননে ২শ’ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং প্রায় ৯৫,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

.