লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (১১ মার্চ) এ তথ্য জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম।
যদিও হামলা চালানোর আগে সংশ্লিষ্ট এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল বাহিনী।
বার্তা সংস্থা এএফপির এক ভিডিও ফুটেজে দেখা যায়, হামলার পর লক্ষ্যবস্তু এলাকাগুলোর আকাশে ঘন কালো ধোঁয়া দেখা যায়।
তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে ধারাবাহিক এই হামলায় শহরজুড়ে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এর আগে বুধবার ভোরে বৈরুতের কেন্দ্রস্থলে একটি ভবনে বিমান হামলা চালানো হয়। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।


.












