কুমিল্লাসোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লেকে গোসল করতে নেমে দুই ছাত্রী নিহত

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ১, ২০২৩ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুর‌বিপ্রবি) অভ্যন্তরে অবস্থিত লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গে‌ছেন দুই ছাত্রী।

মঙ্গলবার দুপুর ১টায় এ ঘটনা ঘটে।

নিহতরা হ‌লো- বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের (ইএসডি) দ্বিতীয় ব‌র্ষের শিক্ষার্থী রিতু (২১) ও হিয়া (২০)। তাদের গ্রামের বাড়ি খুলনা জেলায়।

ঘটনার পর তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয‌্যা‌বি‌শিষ্ট জেনা‌রেল হাসপাতা‌লে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা রিতু ও হিয়াকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ‌কিউএম মাহবুব এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ওই দুই ছাত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাই‌রে থা‌কেন। দুপু‌রে বৃ‌ষ্টি হলে তারা গোসলের জন্য লেকের পানিতে নামেন। গোসল সেরে একজন উপরে ওঠার সময় পা পিছলে গভীর পানিতে পড়ে যান। অপরজন তাকে রক্ষা করতে গিয়ে পানি থেকে টেনে নিয়ে আসার সময় পড়ে যান। তারা কেউই সাঁতার জানতেন না।

তিনি আরও জানায়, লেকের আশপাশে থাকা অন্যান্য শিক্ষার্থীরা তাদেরকে পানিতে ভেসে থাকতে দেখে উদ্ধার করেন। পরে ভুক্তভোগী ছাত্রীদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভা‌গের দা‌য়িত্বরত চিকিৎসক তাদের স্বাস্থ্য পরীক্ষার পর উভয়কেই মৃত ঘোষণা করেন। নিহতদের পরিবারকে জানানো হয়েছে। তারা পৌঁছালে লাশ বু‌ঝি‌য়ে দেওয়া হ‌বে।