স্টাফ রিপোর্টার:
২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠার পৈশাচিক তাণ্ডব ও নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কুমিল্লা পূবালী চত্তরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ থানার আয়োজনে উক্ত সমাবেশটি অনুষ্ঠিত হয়।
উল্লেখ, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন-বায়তুল মোকাররম এলাকায় জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগের কর্মীদের মধ্যে ঘটে যাওয়া এই রক্তক্ষয়ী সংঘর্ষ দেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে। সেই দিন রাজধানীর রাস্তায় প্রকাশ্যে লগি-বৈঠা দিয়ে ছয় জামায়াত নেতা-কর্মীকে হত্যা করা হয়।
বিএনপি-জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, আওয়ামী লীগ একদলীয় শাসনের অংশ হিসেবে এ তাণ্ডব চালিয়েছিল। সংঘর্ষের পর যেভাবে নিহতদের লাশের ওপর নৃত্যের ঘটনা ঘটেছিল, তা গভীর নিন্দার জন্ম দিয়েছিল দেশ ও বিদেশে।
সমাবেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, “এটি ছিল স্বৈরাচার ও ফ্যাসিবাদের উত্থানের প্রথম মহড়া। সেদিন সরকার যে ভূমিকা পালন করা দরকার ছিল, তা তারা করেনি।”
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২৮ অক্টোবরের এ ঘটনাটি আওয়ামী লীগের স্বৈরাচারী মনোভাবের প্রকাশ। তারা মনে করেন, এই রক্তাক্ত দিনটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে।
সমাবেশে বক্তারা আগামী দিনগুলোতে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন এবং নির্যাতিত পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন।












