কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা ইস্যুতে সমঝোতা না করলে মিয়ানমারকেই বিপদে পড়তে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ২৩, ২০২৪ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, রোহিঙ্গা সংকট বর্তমানে অত্যন্ত জটিল। এর দ্রুত সমাধান সম্ভব নয়। তবে, তিনি মনে করেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সাথে সমঝোতা না হলে মিয়ানমারের জন্য বিপদে পড়তে হবে।

তিনি উল্লেখ করেন যে, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে মিয়ানমারের সঙ্গে তাড়াহুড়ো করে চুক্তি স্বাক্ষর করা সঠিক হবে না। শনিবার (২৩ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত এক জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন, যেখানে বাংলাদেশের রোহিঙ্গা নীতি এবং জাতীয় ঐকমত্য নিয়ে আলোচনা হয়। এ সংলাপের আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি)।

তৌহিদ হোসেন আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সমঝোতা না করলে মিয়ানমারকে সমস্যায় পড়তে হবে। তিনি বলেন, “বিশ্ব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে মিয়ানমারকে এই বার্তা না দিতে পারলে সমস্যার সমাধান হবে না।”

এছাড়া, আরাকান আর্মি রাখাইনে এক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠছে জানিয়ে তিনি বলেন, তাদের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ না হলেও অনানুষ্ঠানিক যোগাযোগ বজায় রাখা প্রয়োজন।

তিনি বলেন, “আমরা কারও সাথে যুদ্ধ করতে চাই না, কিন্তু কেউ যেন আমাদের ব্যবহার করার সাহস না পায়, এজন্য নিজেদের সামরিক শক্তি বাড়াতে হবে।”