কুমিল্লাশুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গাদের অনুপ্রবেশে উদারতা দেখানোর আরও কোনো সুযোগ নেই : ওবায়দুল কাদের

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৭, ২০২৪ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

নতুন করে আর কোনো রোহিঙ্গাকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা একবার উদারভাবে সীমান্ত খুলে দিয়েছিলাম। এখন সেই উদারতা দেখানোর আরও কোনো সুযোগ নেই।

বুধবার দুপুরে রাজধানীর বনানীর সেতু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গারা আমাদের জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক যে সাহায্য ছিল, সেটা অনেক কমে গেছে। এমন অবস্থায় এই বোঝা আমরা আর কতদিন বইব?

তিনি বলেন, এটা মিয়ানমারের নিজস্ব সমস্যা। আরাকান আর্মিদের সমস্যা। তাদের ইন্টারনাল বিষয় নিয়ে তারা কী করবে সেটা তাদের ব্যাপার। তাদের সমস্যার জন্য আমাদের এখানে যেন কোনো শঙ্কা বা উদ্বেগ না হয়, সে বিষয়ে যারা যারা সংশ্লিষ্ট তাদের সঙ্গে কথা বলব। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গেছেন। চীনের সঙ্গেও আমরা আলাপ আলোচনা করছি।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে মিয়ানমার সীমান্তে গোলাগুলি হচ্ছে। দেশটির স্বাধীনতাকামীদের সঙ্গে সশস্ত্র বাহিনীর লড়াই চলছে। অশান্ত মিয়ানমার সীমান্তের নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশে। গুলিতে দেশের একাধিক ব্যক্তি মারা গেছেন।