কুমিল্লাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৭, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করায় ব্রাহ্মণাবড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আর এতে রেগে গিয়ে ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন রুমিন ফারহানা।

জানা যায়, নির্বাচন আচরণবিধি ভঙ্গ করার দায়ের অভিযান চালাতে গিয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার হেনস্তার স্বীকার হন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান।

দায়িত্বরত ম্যাজিস্ট্রেট রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কথা জানালে তার দিকে তেড়ে যান রুমিন। এ সময় তার সঙ্গে থাকা উপস্থিত এক কর্মী ম্যাজিস্ট্রেটের দিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উচ্চবাচ্য করেন। এসময় রুমিন ফারহানাও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নানা ধরণের মন্তব্য করেন তিনি।

ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ্যে করে রুমিন ফারহানা বলেন, ‘আমি রুমিন ফারহানা আমার কোনো দল লাগে না। সব জায়গায় আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। আপনি পারলে থামিয়ে দেন। আজকে আমি ভদ্রতার সাথে বলছি, নেক্সট টাইমে আমি ভদ্রতা করব না।

এ সময় তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন, ‘আপনাদের এরকম দেখায়’। প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। আজকে আপনাকে আঙুল তোলে বলে গেলাম, আপনি শুনছেন। ভবিষ্যতে আমি শুনব না। আমি যদি না বলি, আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার, মাথায় রাখবেন। শেখ হাসিনার সময়, আপনি এখন যাদের কথায় চলতেছেন, তারা কানে ধরে… ওখানে থাকত। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার।