কুমিল্লাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর বিজয়নগরে বাসে আগুন

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ২৩, ২০২৩ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৩ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাসে আগুনের খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট পাঠানো হয়। দুপুর ১টা ৩ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।