কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর গুলিস্তানে বিকল্প পরিবহনের বাসে আগুন

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ৬, ২০২৩ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

বিএনপি-জামায়াতের টানা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন সোমবার (৬ নভেম্বর) রাজধানীর গুলিস্তানে বিকল্প পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৬ নভেম্বর) দুপুর ২টা ৫ মিনিটের দিকে গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটে বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য জানান।

তিনি জানান, রাজধানীর গুলিস্তানে বিকল্প পরিহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।