কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে শিশু নিয়ে রিকশাচালক উধাও

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৮, ২০২৬ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মুগদা এলাকা থেকে প্রায় তিন বছরের এক শিশুকে নিয়ে উধাও হয়ে গেছে এক রিকশাচালক। রিকশাচালককে খোঁজাখুঁজি করে না পেয়ে শিশুর মা মুগদা থানায় জিডি করেছেন। ওই শিশুর নাম হিসান রহমান। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

হিসান রহমানের মা সুমাইয়া আক্তার কালের কণ্ঠকে জানান, বুধবার দুপুরে হিসানকে নিয়ে তিনি মেডিক্যাল চেকআপের জন্য মুগদা হাসপাতালে যান। সেখানে একটি রিকশাতে করে বাসার দিকে যাচ্ছিলেন। মুগদা হাসপাতালের সামনের রাস্তায় যেতেই হিসান পানি তেষ্টার কথা জানান। এ সময় তার মা রিকশা থেকে ছেলেকে নিয়ে নেমে পানি কিনতে যেতে চান।

কিন্তু ছেলে নামতে চায় না। এ সময় রিকশাচালক তার মাকে বলেন, আপনার ছেলে রিকশায় থাকুক, আপনি পানি নিয়ে আসেন। হিসানকে রিকশায় রেখে পাশের দোকান থেকে পানি কিনে আনতে যান মা। পানির বোতল নিয়ে টাকা দিয়ে পেছনে ফিরে দেখেন রিকশা নেই।

পরে তিনি পুরো এলাকায় রিকশাচালককে খুঁজলেও আর পাননি। পরে এ ঘটনায় মুগদা থানায় জিডি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব কালের কণ্ঠকে বলেন, ‘জিডি করার পর পরই আমরা তদন্তে নেমেছি। কয়েকটি টিম কাজ করছে। আশপাশের ক্লোজ সার্কিট ক্যামেরা থেকে ছবি সংগ্রহের চেষ্টা করছি।