কুমিল্লাসোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর নিউমার্কেট থানার পিলখানার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোয়ার্টার থেকে বিবি হালিমা (১১) নামে এক শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলামের বাসার গৃহকর্মী ছিল।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায় পুলিশ।

বিবি হালিমার বাড়ি কামরাঙ্গীরচর থানার ভাঙ্গাড়ীর মোচর এলাকায়। তা বাবার নাম শাহ আলম।

এ বিষয়ে নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন খান বলেন, পিলখানা থেকে মরদেহটি আমরা আজ বিকেল চারটায় উদ্ধার করেছি। মরদেহটি গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছিল। যার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয় তিনি বিজিবির কর্মকর্তা এবং তার স্ত্রী একজন চিকিৎসক। মরদেহটি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ‘আমি এবং আমার স্ত্রী দুজনেই চাকরি করি। আমার ১১ মাস বয়সী একটি শিশু সন্তান রয়েছে। আমার মেয়েটিকে দেখাশোনার জন্য হালিমা নামে এক গৃহকর্মীকে দুই মাস আগে বাসায় রাখা হয়। তার মাও আমার পাশের বাসায় কাজ করে। আজ আমার রানার (সৈনিক) বাজার করে দিয়ে বাসা থেকে চলে আসে। আমার রানার (সৈনিক) জানায় পরে সে বাজারগুলো ফ্রিজে উঠিয়ে রাখে। এরপর ওই রানার তার রেশন তুলতে যায়। পরে সে রেশন তুলে এসে বাসায় লবণ কিনে আবার বাসায় আসে। বাসায় এসে রানার দেখতে পায় আমার  বাচ্চা একাই খেলছে। এ সময় সে আমার মেয়েকে কোলে নিয়ে হালিমা হালিমা বলে ডাকলেও তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে সে বুঝতে পারে বাথরুমে আছে। এরপর অনেক ডাকাডাকি করলেও সে দরজা খুলে না।’

.