কুমিল্লারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে যাত্রীবাহী বাস থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রতিবেদক
CUMILLA PRESS
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:রাজধানীর পল্টন মোড়ে যাত্রীবাহী বাস থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পল্টন মোড়ে মিডওয়ে নামে যাত্রীবাহী বাস থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মৃত ব্যক্তির পরনে ছিল চেক লুঙ্গি ও আকাশি রঙের পাঞ্জাবি। তার বয়স আনুমানিক ৮০ বছর। পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সফিজ উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘লাশ উদ্ধার করে দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এসআই সফিজ উদ্দিন বলেন, ‘তিনি যাত্রীবাহী বাসে ভিক্ষাবৃত্তি করতেন বলে জানা গেছে। বার্ধক্যজনিত বা অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।’ নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।