কুমিল্লাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে বাসযাত্রায় চালু হচ্ছে ই-টিকিট ব্যবস্থা

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৯, ২০২৬ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য কমাতে ঢাকা শহর ও শহরতলী রুটে ই-টিকেটিং চালুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এর ফলে বাসগুলোতে এখন থেকে যাত্রীদের ই-টিকেট কেটে চড়তে হবে।

সোমবার (১৯ সোমবার) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

ই-টিকেটিং ব্যবস্থাপনায় স্ব-স্ব রুটের পরিবহন কোম্পানির সঙ্গে আরবান টেক লিমিটেড চুক্তিবদ্ধ হয়ে এই কার্যক্রম বাস্তবায়ন করবে। এই ব্যবস্থায় যাত্রীরা অ্যাপস অথবা নির্ধারিত ডিভাইসের মাধ্যমে ই-টিকেট সংগ্রহ করে গণপরিবহনে যাতায়াত করতে পারবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ই-টিকেটিং পদ্ধতিতে সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ থাকবে না।

ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, যাত্রী হয়রানি কমাতে এবং ভাড়া নৈরাজ্য বন্ধ করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এই কার্যক্রম চালু করা হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সারোয়ার হোসেন বলেন, ভবিষ্যতে এই টিকেটিং ব্যবস্থাকে সম্পূর্ণ ক্যাশলেস করার পরিকল্পনা রয়েছে।

এই ব্যবস্থা বাস্তবায়নে ডিএমপি সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে তিনি বলেন, টিকেট সিস্টেমের মাধ্যমে বাসের যাত্রী সংখ্যা বেড়ে যাবে। আমরা সকল সংস্থা এই ব্যবস্থাকে বাস্তবায়নে কাজ করে যাব।