কুমিল্লামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ট্রাকচাপায় শিশু মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
CUMILLA PRESS
মার্চ ১৫, ২০২৩ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট : রাজধানীতে ট্রাকচাপায় জায়েদা আক্তার (৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (১৫ মার্চ) বিকালে মোহাম্মদপুর ভাঙ্গা মসজিদ তিন রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে। মোহাম্মদপুরের স্থানীয় একটি  মাদ্রাসায় হাফেজিতে পড়তো জায়েদা।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের মা অহিদা বেগম জানিয়েছেন, তার মেয়ে মাদ্রাসা থেকে বাসায় আসে। পরে আবার বাইরে বের হয়। বাসা থেকে একটু দূরে তিন রাস্তার মোড়ে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় সে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে বিকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার সাগরপুর গ্রামের জাকির হোসেনের এর মেয়ে জায়েদা। দুই বোনের মধ্যে সে ছিল বড়। মোহাম্মদপুর ভাঙা মসজিদ এলাকায় মহিলা মাদ্রাসার পাশের গলিতে পরিবারে সঙ্গে থাকতো সে। বাবা জাকির হোসেন কৃষি মার্কেটে দিনমজুরের কাজ করেন।