কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রসায়ন বিভাগের ‘রসায়ন সমিতির’র কার্যনির্বাহী পরিষদের ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি ) বিভাগীয় সভাপতির কার্যালয়ে দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সমিতির মডারেটর মোহাম্মদ আতিকুর রহমান।
এতে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মো: রকিবুল হাসান ও ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মো: শরিফ হাসান ফাহিম এবং সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মাইনউদ্দিন ।
কার্যনির্বাহী পরিষদের অন্যরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাহিদ হাসান (২০১৯-২০সেশন) মো: আসিফ সোহেব ভূইয়া (২০১৯-২০ সেশন), মহিলা সম্পাদক জুলফা আক্তার (২০২২-২৩ সেশন), যুগ্ম মহিলা সম্পাদক জারিন তাসনীম (২০১৯-২০ সেশন) ও তাসনিয়া খানম সামান্তা (২০২১-২২), ক্রীড়া সম্পাদক মাহির ফয়সাল (২০২২-২৩) ও মো: বোরহান উদ্দিন (২০২০-২১), যুগ্ম ক্রীড়া সম্পাদক রেজওয়ানুল আমিন সিয়াম (২০২২-২২ সেশন), সেমিনার ও প্রকাশনা সম্পাদক মাহিমা আক্তার আখি (২০২২-২৩) ও সাব্বির আহমেদ (২০২২-২৩), সাংস্কৃতিক সম্পাদক ফাতেমা তুজ জাহরা সুইটি (২০২০-২১ সেশন) ও ইব্রাহিম (২০২১-২২ সেশন ), পরিবেশ বিষয়ক সম্পাদক তাভীরুল ইসলা মুন্না (২০২৩-২৪ সেশন )।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন- রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিহির লালা ভৌমিক। সহ নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন- রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জনাব রাসেল মনি ও জনাব খন্দকার আফিরা হক ।












