কুমিল্লাবুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে কলাগাছ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৪, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কলাগাছ কাটার দ্বন্দ্বের জেরে রংপুরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। এতে গুরুতর আহত অবস্থায় ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়,  স্থানীয় সোনা মিয়ার সাথে আব্দুল খালেকের দীর্ঘদিন থেকে জমির আইল নিয়ে বিরোধ চলে আসছিল।এরই ধারাবাহিকতায় খালেকের লাগানো সব কলাগাছ কেটে ফেলে সোনা মিয়ার লোকজন। তাতে বাধা দিলে খালেকের লোকজনেরওপর লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় সোনামিয়া, আফছার আলী ও মতিয়ারের নেতৃত্বে তাদের লোকজন। এরপর শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। এতে ৫ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় খালেক, খবির উদ্দিন ও সোনা মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।

আব্দুল খালেক জানান, ‘সোনা মিয়া ও তার সন্ত্রাসীবাহিনী আমাদের ওপর হামলা চালিয়ে রক্তাত্ব করেছে। আমরা এখন হাসপাতালে। এ ঘটনায় আমরা মামলা করার জন্য থানায় লোক পাঠিয়েছি।’