কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যে কারণে নিজেকে বদলে ফেললেন শবনম ফারিয়া

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২, ২০২৬ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া জানিয়েছেন, করোনাকালের পর তার ব্যক্তিত্বে বড় ধরনের পরিবর্তন এসেছে। একসময় ধৈর্য কম থাকলেও এখন তিনি অনেক বেশি স্থির ও সহনশীল হয়ে উঠেছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে নিজের এই পরিবর্তনের কথা তুলে ধরেন শবনম ফারিয়া।

তিনি লেখেন, পরিবারের সবার ছোট হওয়ায় ছোটোবেলা থেকেই চাওয়ার আগেই অনেক কিছু পেয়ে যেতেন, যার ফলে ধৈর্য কম থাকাটা তার স্বভাবের অংশ হয়ে গিয়েছিল। তবে ২০২০ সালের কোভিড পরিস্থিতির পর ধীরে ধীরে তার মধ্যে অ্যাবনরমাল লেভেলের ধৈর্য তৈরি হয়েছে।

স্ট্যাটাসে তিনি জানান, এখন তিনি সহজে রেগে যান না কিংবা অস্থির হন না। নিজের পরিবর্তনের উদাহরণ হিসেবে তিনি বিভিন্ন ধরনের ভিডিও দেখার অভ্যাসের কথাও উল্লেখ করেন। ঘণ্টার পর ঘণ্টা কার্পেট পরিষ্কার করা, হারমেস ব্র্যান্ডের বারকিন ও কেলি ব্যাগের সেকেন্ডারি মার্কেটের কেনাবেচার ভিডিও দেখা এখন তার দৈনন্দিন রুটিনের অংশ।

এছাড়া পুরোনো ও ভাঙাচোরা বাড়ি কিনে ধীরে ধীরে সংস্কার করার ভিডিও দেখতেও তার ভালো লাগে বলে জানান ফারিয়া। এই ধরনের কনটেন্ট থেকেই অনুপ্রাণিত হয়ে একসময় একা থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। দুই বছরের বেশি সময় একা থাকার অভিজ্ঞতা, নিজে বাজার করা, রান্না ও ঘর গোছানোর কথাও উঠে আসে তার লেখায়।

বর্তমান সংসার জীবন নিয়েও স্ট্যাটাসে রসিকতার ছলে কথা বলেছেন এই অভিনেত্রী। কেনাকাটা ও ঘর গোছানোর দায়িত্ব এখনও তার ওপর থাকলেও অসুস্থ হলে স্বামীর সহযোগিতার প্রশংসা করেন তিনি।