মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের তেল নিয়ে নিতে পারেন এবং তাদের তেলের বড় হাব খার্গ দ্বীপও দখল করতে পারেন।
সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন মন্তব্য করেছেন।
তিনি আরও বলেন, ‘আমার মনে হয় তাদের (ইরান) তেমন কোনো প্রতিরক্ষা নেই। আমরা খুব সহজেই দখল করতে পারব।’
এদিকে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই আরও সাড়ে তিন হাজার মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে, কারণ পরিস্থিতি আরও খারাপ হলে মার্কিন বাহিনীর ওপর হামলার আশঙ্কা আছে।
ট্রাম্প জানান, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। তবে দ্রুত যুদ্ধবিরতি হবে কি না, সে বিষয়ে তিনি কিছু বলেননি।


.












