কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যারা বছরের পর বছর গুপ্ত ছিলো তারা আমাদের গুপ্ত বলছে: জামায়াত আমির

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ৩১, ২০২৬ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

যারা বছরের পর বছর গুপ্ত ছিলেন তারা আজ জামায়াতকে গুপ্ত বলছেন। বিষয়টি লজ্জার বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কলাবাগান সরকারি স্টাফ কোয়ার্টার মাঠে ঢাকা-১০ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, দেশের আকাশে কিছু কালো চিল ঘোরাফেরা করছে। তারা জনমানুষের আকাঙ্ক্ষার এই নির্বাচনকে বানচাল করতে চায়। এ সময় তিনি নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, যদি কেউ ভোট বানচালের চেষ্টা করে, তবে জনগণকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

ডা. শফিকুর রহমান আগামী দিনের শাসনব্যবস্থা নিয়ে বলেন, আগামী দিনে যে সরকার গঠিত হবে, তা কোনো নির্দিষ্ট দল, পরিবার কিংবা জোটের সরকার হবে না; বরং সেই সরকার হবে দেশের ১৮ কোটি মানুষের সরকার। আমরা ক্ষমতায় আসতে পারলে দেশবাসীকে একটি মানবিক বাংলাদেশ উপহার দেব।

২০২৪-এর ছাত্র-জনতার বিপ্লবে সংঘটিত প্রতিটি হত্যার বিচার নিশ্চিত করা হবে বলেও অঙ্গীকার করেন তিনি।