কুমিল্লাশুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেব : চিফ হুইপ

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ৯, ২০২৬ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় সংসদের সরকারি দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, যত দ্রুত সম্ভব আমরা স্থানীয় সরকারের নির্বাচন দেব।

গত দুই বছরে দেশের স্থানীয় সরকার ব্যবস্থার নাজুক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, সে সময় জনপ্রতিনিধিদের কেউ পলাতক ছিলেন, সব মিলিয়ে পরিস্থিতি ছিল অস্থিতিশীল। এই অবস্থায় জনসেবা ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রশাসক নিয়োগ দিয়েছে। বর্তমানে আইনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মার্কা বা প্রতীক না রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা একটি যুগান্তকারী পদক্ষেপ। তারেক রহমানের মতো নেতা থাকার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে। শেখ হাসিনার মতো নেতা থাকলে এটি সম্ভব হতো না; কারণ তখন নির্দিষ্ট প্রতীকে ভোট না দিলে মানুষকে চাকরি হারানোসহ নানাভাবে হেনস্তার শিকার হতে হতো। 

সরকারের পক্ষ থেকে অঙ্গীকার করা হয়েছে, যত দ্রুত সম্ভব স্থানীয় সরকারের নির্বাচন দেওয়া হবে। এর মাধ্যমে দেশের মানুষ সরাসরি ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করবেন এবং নির্বাচিত নেতারাই স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ন্ত্রণ করবেন। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে চিফ হুইপ বলেন যে, বিচার বিভাগ আগাগোড়া স্বাধীন ছিল এবং এই স্বাধীনতার আইনি ভিত্তি তৈরি হয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনবার সফল প্রধানমন্ত্রী থাকাকালীন সময়েই।  সেই সময়কার করা আইনের মাধ্যমেই বিচার বিভাগ পরবর্তীতে আরও স্বাধীন হওয়ার পথ খুঁজে পায়।

নুরুল ইসলাম মনি বলেন, সেই সময়ে আমরা বিচারপতির বিরুদ্ধে হাইকোর্টে মিছিল হতে দেখেছি। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে তিনি স্মরণ করিয়ে দেন, বিচারকদের কোথায় লাঠি মারতে হয় তা জানার মতো ধৃষ্টতাও তখন দেখানো হয়েছিল। এছাড়া বিচারপতি সিনহার প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজনৈতিক প্রয়োজনে একজনকে তৈরি করা এবং কাজ শেষে তাকে বের করে দেওয়ার মতো ঘটনাও তখন ঘটেছে। 