মৌলভীবাজারের ভৈরববাজারে পিকআপ ও সিএনজির সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার পর এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
জানা গেছে, মধ্যরাতে ভৈরববাজারের গিয়াসনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজি চালকসহ ২ যাত্রী নিহত হন।










