কুমিল্লারবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোংলা বন্দরকে আধুনিক ও ব্যবসাবান্ধব হাবে রূপান্তরের ঘোষণা নৌপরিবহন মন্ত্রীর

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলা বন্দর-কে আরও গতিশীল, আধুনিক ও ব্যবসাবান্ধব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (২১ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রিসভা গঠনের পর প্রথমবারের মতো বন্দর পরিদর্শনে এসে তিনি বলেন, মোংলা বন্দরের বিদ্যমান সক্ষমতা ও অবকাঠামোকে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে। আধুনিকায়নের মাধ্যমে বন্দরটিকে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত করার লক্ষ্য রয়েছে সরকারের।

মন্ত্রী বলেন, মোংলা বন্দরের সঙ্গে নৌপথ, সড়কপথ ও রেলপথের সংযোগ ইতোমধ্যে গড়ে তোলা হয়েছে। এসব সুবিধা আরও সম্প্রসারণ করা হলে এটি পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানের বন্দরে পরিণত হবে। ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে বন্দর ব্যবহারে তাদের আগ্রহ বাড়বে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও উল্লেখ করেন, ঢাকার সঙ্গে দূরত্ব তুলনামূলক কম হওয়ায় তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য রফতানিতে মোংলা বন্দরের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এতে ব্যবসায়ীদের সময় ও ব্যয় উভয়ই সাশ্রয় হবে।

পরিদর্শনকালে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বৃদ্ধি, চলমান ও প্রস্তাবিত প্রকল্প এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।