ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা নিচ থেকে বোমা সদৃশ (টাইমার বোম) একটি বস্তু উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার (৮ ডিসেম্বর) রাত প্রায় ১১টার দিকে ৩ ইবি আর্মি ক্যাম্পের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রিজের নিচ থেকে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে।
আজ মঙ্গলবার (৯ নভেম্বর) সেনাবাহিনীর ডিসপোজাল ইউনিট আসার পর তা নিয়ে যাওয়া হবে।
সেনাবাহিনী টহল দলের সদস্যরা জানান, হাতবদলের ঠিক সময় লক্ষ্য করে তারা অভিযান পরিচালনা করলে সেখানে বোমা সদৃশ একটি প্যাকেট দেখতে পান।
বিষয়টি তাৎক্ষণিক দাউদকান্দি মডেল থানাকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কুমিল্লা বোম ডিসপোজাল ইউনিটকে অবহিত করে৷ এখনো কুমিল্লা বোম ডিসপোজাল ইউনিটক আসেনি৷ তবে বিস্ফোরক সদৃশ বোমা বস্তুটি উদ্ধার করে নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে কে বা কারা ব্রিজের নিচে উদ্দেশ্যমূলকভাবে এ ধরনের ডিভাইস সেখানে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তের জন্য পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে দাউদকান্দি মডেল থানার পুলিশের সদস্যরা জায়গাটি আশপাশের এলাকা নিরাপত্তার আওতায় রেখেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন দাউদকান্দি সার্কেলের এএসপি ফয়সাল তানভীর, দাউদকান্দি মডেল থানার ওসি এম আব্দুল হালিম।
দাউদকান্দি মডেল থানার ওসি এম আব্দুল হালিম জানান, বস্তুটি দেখতে টাইম বোমার মতো মনে হলেও আমরা এখনো বলতে পারছি না।
সেনাবাহিনী এটা উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষা করছে। সেনাবাহিনীর ডিসপোজাল ইউনিট এসে বোমাটি ডিসপোজাল করবে।












