রাজধানীর মিরপুর থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে জি-ব্লকের একটি সরকারি পরিত্যক্ত জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই ব্যক্তির নাম আবির হোসেন। বয়স আনুমানিক ২০ বছর। দুপুরে খোলা জায়গাটিতে অন্যান্যদের সঙ্গে দেখা যায় আবিরকে। পরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।
পুলিশ বলছে, আবির মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। এটি হত্যা, না আত্মহত্যার ঘটনা, তা ময়নাতদন্ত শেষে জানা যাবে। তবে আত্মহত্যার ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে।
পুলিশ আরও জানিয়েছে, আবিরের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।












