কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মালায়লম অভিনেত্রীর ব্যক্তিগত ভিডিও ফাঁস

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ৭, ২০২৪ ১০:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

ভারতের মালায়লম ইন্ডাস্ট্রির মডেল ও অভিনেত্রী প্রজ্ঞা নাগরার একটি ব্যক্তিগত ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে প্রজ্ঞাকে একটি অস্বস্তিকর অবস্থায় দেখা গেছে বলে দাবি করেছেন নেটিজেনরা।

২৬ বছর বয়সী এই তারকার ভিডিও ফাঁস হওয়ার পর নেটিজেনদের মধ্যে শোরগোল শুরু হয়েছে। কেউ কেউ মনে করছেন, ভিডিওটি প্রজ্ঞার ঘনিষ্ঠ কেউ ইচ্ছাকৃতভাবে ফাঁস করেছেন। তবে এখন পর্যন্ত ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি এবং ভিডিওর ওই নারী প্রজ্ঞা কি না, তা নিশ্চিত নয়।

নেটিজেনদের একাংশের দাবি, ভিডিওটি ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হতে পারে। তবে এ বিষয়ে প্রজ্ঞা নাগরা এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

এ ঘটনায় গোপনীয়তা রক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। এর আগে, পাকিস্তানের পাঁচ টিকটক তারকার ব্যক্তিগত ভিডিও ফাঁস হওয়ার ঘটনার মতো, ভারতে এমন ঘটনা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

প্রসঙ্গত, প্রজ্ঞা নাগরা ২০২২ সালে তামিল চলচ্চিত্র ভারালারু মুক্কিয়াম দিয়ে চলচ্চিত্রে অভিষেক করেন। এতে তিনি একজন মালয়ালি মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটি বাণিজ্যিকভাবে সফল না হলেও প্রজ্ঞার অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছিল।

সূত্র: জি নিউজ