কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশি নাগরিক গ্রেফতার

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ১৫, ২০২৪ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশিসহ ৫১ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ১২টায় সিগাম্বুট এলাকায় স্থানীয় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কুয়ালালামপুরের ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান, অভিযানে মোট ১৫৮ জন অভিবাসী কর্মীর কাগজপত্র পরীক্ষা করা হয়, যার মধ্যে ৫১ জন অবৈধ অভিবাসী হিসেবে গ্রেফতার হন।

গ্রেফতারকৃতদের মধ্যে ৪০ জন বাংলাদেশি, ৬ জন ইন্দোনেশিয়ান, ৪ জন নেপালি এবং ১ জন পাকিস্তানি নাগরিক রয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য গ্রেপ্তারকৃতদের সবাইকে কুয়ালালামপুর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে।