কুমিল্লাবুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় চারটি কারখানায় বিস্ফোরণে তিন বাংলাদেশি দগ্ধ

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ১০, ২০২৪ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

মালয়েশিয়ার এসআইএলসি শিল্প পার্কে একটি রাসায়নিক পণ্যের গুদামসহ চারটি কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে তিনজন বাংলাদেশি শ্রমিক দগ্ধ হয়েছেন।

স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটে। বাংলাদেশি শ্রমিকরা দগ্ধ হলেও তারা কারখানা থেকে বের হতে সক্ষম হন। খবরটি প্রকাশ করেছে মালয় মেইল।

যে তিন বাংলাদেশি দগ্ধ হয়েছেন তাদের শরীরের ৩০ শতাংশ পুড়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইস্কান্দার পুতেরি ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের অপারেশন কমান্ডার মোহাম্মদ ফয়েজ সুলেমান জানান, স্থানীয় সময় বেলা ১১টা ৩৩ মিনিটে তাদের এ অগ্নিকাণ্ডের বিষয়ে জানানো হয়।

চার ঘণ্টা পরেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ফায়ার সার্ভিসের পক্ষে। কারখানা বা গুদামে পেইন্ট থিনার থাকার কারণে এ থেকে আরও বিপদের আশঙ্কা রয়েছে।