কুমিল্লাবুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় আটক ১২ বাংলাদেশি

প্রতিবেদক
Cumilla Press
জুন ৭, ২০২৪ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

মালয়েশিয়ার পেরাক রাজ্যে ১২ বাংলাদেশিসহ ২৯ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার (৬ জুন) ওই রাজ্যের ইপোহ শহরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের মধ্যে একজন মালয়েশিয়ার নাগরিকও রয়েছেন। শুক্রবার (৭ জুন) পেরাক ইমিগ্রেশনের পরিচালক হিজবুল্লাহ মেওর আবদ মালিক এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তিদের বয়স ১৭ থেকে ৫৩ বছরের মধ্যে। অধিকতর তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের জন্য তাদের ইপোহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পেরাক ইমিগ্রেশনের পরিচালক হিজবুল্লাহ মেওর আবদ মালিক এই বিবৃতিতে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৬ জন কর্মকর্তার অংশগ্রহণে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া ১৬ ঘণ্টার অভিযানে ১০০ অভিবাসীর কাগজপত্র পরীক্ষা শেষে ২৯ জনকে আটক করা হয়।

তিনি বলেন, অভিবাসন আইনের শর্ত লঙ্ঘন করায় তাদের আটক করা হয়। তাদের মধ্যে ১২ বাংলাদেশি, ৮ ইন্দোনেশিয়ান, ৯ জন মিয়ানমারের নাগরিক। এছাড়া আটক স্থানীয় এক ব্যক্তিকে অবৈধ বিদেশিদের আশ্রয় দেওয়ার অপরাধে অভিযুক্ত করা হয়েছে।

যেকোনো নিয়োগকর্তা বা ব্যক্তি যদি অবৈধ অভিবাসীকে ব্যবসায়িক প্রাঙ্গণে নিয়োগ করে অথবা সুরক্ষা দেয় তাহলে ওইসব নিয়োগকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অভিবাসন বিভাগের পরিচালক।