কুমিল্লারবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মার্চের দ্বিতীয় সপ্তাহে বসছে এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

মার্চের দ্বিতীয় সপ্তাহে এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সংবাদমাধ্যমকে তিনি জানান, প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

মন্ত্রী আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো এই অধিবেশনে উপস্থাপন করা হবে। পাশাপাশি প্রয়াত সংসদ সদস্যদের স্মরণে শোক প্রস্তাবও তোলা হবে।

এদিকে, এয়োদশ জাতীয় সংসদে সংসদ নেতা হিসেবে তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা হিসেবে শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।