কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মানুষের মতো দেখতে বলেই সবাই মানুষ হয় না: তমা মির্জা

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ২৪, ২০২৪ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

ঢালিউড অভিনেত্রী তমা মির্জা এমবি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষিক্ত হন। ‘নদীজন’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করে আলোচিত হন তমা মির্জা।

মোহাম্মদপুরে জাপান গার্ডেনে কিছু কুকুরকে কে বা কারা বিষ দিয়ে মেরে ফেলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন। এর মধ্যে, এই অভিনেত্রীও তার প্রতিক্রিয়া জানিয়েছেন।

এই বিষয়টি নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তমা মির্জা। যেখানে তিনি লিখেছেন— মানুষের মতো দেখতে বলেই সবাই মানুষ হয় না। আপনি মানুষ হয়েছেন কি না, সেটি পরীক্ষা করার একটি সহজ উপায় হলো, অন্য একটি প্রাণী আপনাকে বিশ্বাস করে কি না, আপনাকে ভালোবাসে কি না, সেটি যাচাই করা।

তিনি বলেন, ‘একটি কুকুর যদি আপনার পাশে নির্ভয়ে বসে, একটি বেড়াল যদি আপনার ওপরে আস্থা রাখে, একটি পাখি যদি আপনার দেওয়া খাবার নির্ভয়ে খায়, তাহলে বুঝবেন আপনি মানুষ হয়েছেন।

তমা বলেন, আপনি যদি কোনো প্রাণীর বিশ্বাসের অবমাননা না করেন, তাহলে আপনি প্রকৃত মানুষ হয়েছেন। অন্য প্রাণীরাই সাক্ষী দেবে— আপনি প্রকৃত মানুষ নাকি মানুষের মতো শুধু দেখতে একটি অদ্ভুত প্রাণী।