কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় সেই শিশু মারা গেছে

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ১৩, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছর বয়সি শিশুটি মারা গেছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

কর্নেল নাজমুল হামিদ জানান, সকালে দুই দফায় শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয়। প্রথমবার সিপিআর দেওয়ার পর তার হৃৎস্পন্দন ফিরে এলেও বেলা ১২টায় আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। দ্বিতীয়বার সিপিআর দেওয়া হলেও তার হৃৎস্পন্দন আর ফিরে আসেনি। এরপর দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হয়েছিল।

বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে। এছাড়া শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।