কুমিল্লামঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মহাসড়কে নির্মাণাধীন কালভাটে পড়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ১৮, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে নির্মাণাধীন কালভাটে পড়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সোয়া ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই ইউনিয়নের বালিয়াদিঘি গ্রামের হাবিবুর রহমান (২০) ও আবুল হায়াত (৩৫)। তারা দুজনেই ট্রাকের শ্রমিক ছিল।

পুলিশ জানায়, কানসাটে ট্রাকে শ্রমিকের কাজ শেষ করে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি বালিয়াদিঘি ফিরছিলেন তারা। এ সময় অসাবধানতাবসত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন কালভার্টের নিচে পড়ে গেলে গুরুত্বর আহত হন মোটরসাইকেলে থাকা দুই যুবক। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।