কুমিল্লামঙ্গলবার, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মরিশাস সম্মেলনে যোগ দিতে ভারত সফরে পররাষ্ট্রমন্ত্রী, দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ৭, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে তিন দিনের সফরে আজ মঙ্গলবার ভারতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ১০ থেকে ১২ এপ্রিল মরিশাসে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে যোগদানের পথে তিনি নয়াদিল্লিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন।

দিল্লিতে অবস্থানকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

এই বৈঠকগুলোতে পারস্পরিক আস্থা ও স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও সুদৃঢ় ও স্থিতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। পাশাপাশি দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রগুলোকে আরও সম্প্রসারণ ও টেকসই পর্যায়ে উন্নীত করার বিষয়েও আলোচনা হতে পারে।

সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফর ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে।

কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।