কুমিল্লাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৩, ২০২৪ ১১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

ময়মনসিংহের তারাকান্দায় আলুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চিনিবোঝাই পিকআপের চালকসহ তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এই ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াজেদ আলী ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে পিকআপচালক ঘটনাস্থলে ও অপর দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।