স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় ৫ শতাধিক বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করেছে ময়নামতি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষ। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করে অসহায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের এই সেবা প্রদান করা হয়।
এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দরিদ্র এবং বন্যা পীড়িত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য বিনামূল্যে ঔষধ প্রদান, রোগীদের ৫০% ডিসকাউন্টে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাসহ রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করে দেয়া। এই সময় প্রায় পাঁচশতাধিক রোগীকে সেবা প্রদান করা হয়। তাছাড়া প্রায় এক লক্ষ টাকার ঔষধ বিনামূল্যে রোগীদেরকে প্রদান করা হয়েছে। এছাড়াও প্রায় ২ লক্ষ টাকার পরীক্ষা-নিরীক্ষা ৫০% ডিসকাউন্ট হিসেবে এক লক্ষ টাকায় করানো হয়েছে।
ময়নামতি ক্যান্টনমেন্ট জেনারেল হসপিটালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেছেন – সার্জারি বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডাঃ মোঃ রেজওয়ানুল হক। নাক, কান, গলা বিশেষজ্ঞ, অধ্যাপক কর্ণেল ডাঃ একেএম আসাদুজ্জামান।
মেডিসিন বিশেষজ্ঞ, অধ্যাপক কর্ণেল ডাঃ মোঃ হারুন অর রশীদ। গাইনী বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক লেঃ কর্ণেল জাহান। অর্থোপেডিক বিশেষজ্ঞ, ডাঃ মোঃ মনিরুজ্জামান। এছাড়াও মেডিকেল অফিসার, ডাঃ আবু নাঈম, ডাঃ এ এস এম আসাদ-উজ-জামান, ডাঃ নাহিদ হাসান, ডাঃ আনিকা ইসলামসহ বিশেষজ্ঞ সকল ডাক্তারগন।
হাসপাতালটির প্রশাসনিক কর্মকর্তা মো: আফজাল বারী জানান, আমাদের পরিকল্পনা আছে অন্তত প্রতি তিন মাস অন্তর অন্তর এভাবে বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র গঠন করব। যাতে করে এই অঞ্চলের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়।












