কুমিল্লামঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মন্ত্রিসভা গঠন নিয়ে বড় খবর, সদস্যদের তালিকা জানালেন মেজর হাফিজ

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মন্ত্রিসভা নবীন-প্রবীণের সমন্বয়ে মন্ত্রিসভা গঠিত হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে বিজয়ী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

আজ সোমবার দুপুরে রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল (অব.) এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ বিষয়ে কথা বলেন তিনি।

নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত হবে মন্ত্রিসভা।

১২ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে এ দেশের জনগণ। এ দেশকে বিপথে নেয়ার চেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। সামরিক বাহিনীর প্রতি কৃতজ্ঞতা নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে সহায়তা করার জন্য।দেশের দুর্দিনে তাদের সহায়তা ছাড়া এ নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব হতো না, মন্তব্য করেন বিএনপির এই নেতা।

আগামী সংসদে বিরোধীদল হিসেবে তারা (১১ দলীয় জোট) শক্ত ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম)।