কুমিল্লাবৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মন্ত্রিসভার চিঠির দাওয়াতে বাড়ছে জল্পনা হাজী ইয়াছিনকে ঘিরে সুখবরের ইঙ্গিত

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের নতুন মন্ত্রিসভার ৫০ জন সদস্যকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব এ এস এম ইবনুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে৷ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৫০ জন মন্ত্রী হিসেব করে সব প্রস্তুতি রাখা হয়েছে। তবে তারেক রহমানের মন্ত্রিসভা এর চেয়ে কিছুটা ছোট অথবা পুরো পঞ্চাশজন নিয়েই হতে পারে।

চিঠিতে বলা হয়েছে, আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়েছে, এমতাবস্থায়, মন্ত্রিসভার (৫০জন) সদস্যবৃন্দকে যথাযথ নিরাপত্তা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।