বিএনপির মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য আমিনুলের ডাক পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে সময় সংবাদ
মন্ত্রিসভায় শপথ নিতে ডাক পেয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ (পল্লবী ও রূপনগর) আসনে বিএনপির প্রার্থী ছিলেন আমিনুল। কিন্তু নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল বাতেনের কাছে হেরে যান তিনি।
নির্বাচনে ফল অনুকূলে না আসলেও বিএনপির মন্ত্রিসভায় সাবেক এই অধিনায়কের জায়গা পাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি হতে চলেছে। মন্ত্রীসভায় শপথ নেয়ার কল পাওয়ার বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন তার পিএস।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আজ (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।












