কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বন্যা দুর্গতদের মধ্যে খাদ্য ও ওষুধসহ ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উপজেলা ছাত্রদল।
সোমবার (২৬ আগস্ট) দিনব্যাপী মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এসব ত্রাণ বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে শুকনো খাবারের পাশাপাশি রান্না করা খিচুড়িও ছিল।
মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ওমর ফারুক মোল্লার জিসানের নেতৃত্বে এই ত্রাণ বিতরণ করা হয়। এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
ছাত্রদলের নেতাকর্মীরা মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এছাড়াও, তারা অসহায় বন্যার্তদের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।












