কুমিল্লামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মনোনয়নপত্র জমা দিলেন লুৎফুজ্জামান বাবর

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২৯, ২০২৫ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬কে সামনে রেখে নেত্রকোনা-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন লুৎফুজ্জামান বাবর। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ৩টা ৩৫ মিনিটে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্ধারিত নিয়ম অনুযায়ী তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত আমির
দেড় যুগ পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান
তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে যুবসমাজকে একজোট হতে হবে: হাবিব
মনোনয়নপত্র জমার পর লুৎফুজ্জামান বাবর মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলার সর্বস্তরের জনগণের পাশাপাশি দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জনগণের জন্য আবারও কাজ করার সুযোগ পেতে তিনি সবার সমর্থন প্রত্যাশা করছেন।