কুমিল্লামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মনোনয়নপত্র জমা দিতে পারলেন না হিরো আলম

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২৯, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র জমা দিতে যান তিনি। নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পরে তিনি মনোনয়নপত্র জমা দিতে গেলে জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা তৌফিকুর রহমান তা জমা নেননি।

এর আগে আজ দুপুর ১২টার দিকে আমজনতা পার্টি থেকে নির্বাচন করতে জেলা প্রশাসক কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন হিরো আলম।

হিরো আলম বলেন, ‘আমার ফরম পূরণ করতে ৩০ মিনিট সময় বেশি লেগেছে। আমি সাড়ে ৫টায় আসার পর মনোনয়নপত্র জমা দিতে গেলে তা গ্রহণ করা হয়নি।’

জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, ‘তাকে (হিরো আলম) আগেই বলেছিলাম ৫টার মধ্যে জমা দিতে। কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে আসতে পারেনি বিধায় নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা নেয়া হয়নি।’