কুমিল্লাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা এক তরুণীকে পরিকল্পিতভাবে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৬, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ভোলার মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা এক তরুণীকে পরিকল্পিতভাবে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযুক্তরা এখনও গ্রেপ্তার হয়নি। এ ঘটনায় পুরো উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে উপজেলার সাকুচিয়া ইউনিয়নে তালতলা স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা আল-আমীন, মাকসুদ, ইদ্রিস মাঝি, লোকমান ফরাজি ও শাহিন জড়িত বলে অভিযোগ উঠেছে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি) ভোর ছয়টার দিকে ঢাকা থেকে মনপুরার রামনেওয়াজ ঘাটে পৌঁছান ওই প্রেমিকা। পরে তার প্রেমিক সজিব তাকে দাদির বাড়িতে নিয়ে যান। পরদিন বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সজিব সাদিয়াকে তালতলা স্লুইসগেট এলাকায় তার চাচার বাড়িতে নিয়ে যান।

বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে অভিযুক্তরা বিয়ের কথা বলে সজিবের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। তারা দুই লাখ টাকা দাবি করে প্রেমিক-প্রেমিকাকে বিয়ে করিয়ে দেওয়ার প্রস্তাব দেয় এবং টাকা না দিলে পুলিশে দেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে বিয়ের ব্যবস্থা হবে— এই আশায় সজিবের দাদি অভিযুক্ত ইদ্রিস মাঝিকে চার হাজার টাকা দেন।

ভুক্তভোগীর প্রেমিক সজিবের ভাষ্য, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ইদ্রিস মাঝি তাদের দু’জনের বিয়ের কথা বলে তাদের বাড়ি থেকে বের করেন। পরে ‘নৌবাহিনী আসছে’ বলে ভয় দেখিয়ে তাকে নতুন বেড়িবাঁধের ওপারে নদীর তীরে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া আল-আমীন, ইদ্রিস মাঝি, লোকমান ও শাহিন তাকে ধরে মারধর করে।