কুমিল্লামঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: চার দিনে শাহজালালের ১৩১ ফ্লাইট বাতিল

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৩, ২০২৬ ১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

ইরানে যুদ্ধ শুরুর পর ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ১৩১টি ফ্লাইট বাতিলের তথ্য দিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

শনিবার থেকে চার দিনে এসব ফ্লাইট মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল। সেগুলো বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ।

সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক বার্তায় বলা হয়, শনিবার মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। ফলে মঙ্গলবার পর্যন্ত ১৩১টি ফ্লাইট বাতিল করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, শনিবার ২৩টি ফ্লাইট প্রথমে স্থগিত ও পরে বাতিল করা হয়। এরপর রোববার বাতিল হয় ৪০টি ফ্লাইট।

তৃতীয় দিন সোমবার বাতিল ফ্লাইটের সংখ্যা ছিল ৪৬টি ফ্লাইট। আর সবশেষ মঙ্গলবার দুপুর পর্যন্ত বাতিলের তালিকায় যোগ হয় ২২টি ফ্লাইট।

বাতিল ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা, এমিরেটস, কাতার, গালফ এয়ার, ফ্লাইদুবাই, এয়ার অ্যারাবিয়া, সালাম এয়ার, কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজের ফ্লাইট রয়েছে।