কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভোটের মাঠে নতুন সুর, বিএনপির থিম সং আসছে

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২১, ২০২৬ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরইমধ্যে আজ (বুধবার) অফিসিয়াল থিম-সং উদ্বোধন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। যেখানে থাকবে আগামীর বাংলাদেশ নিয়ে তারেক রহমানের নতুন ও ব্যতিক্রমী পরিকল্পনার কথা।Play

বুধবার (২১ জানুয়ারি) রাত ১২টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এই থিম-সং এর উদ্বোধন করবেন।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক হাতে পাওয়ার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা।