কুমিল্লাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতে যেতে না চাইলে বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে স্কটল্যান্ডের সুযোগ

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৯, ২০২৬ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার ব্যাপারে এখনও পর্যন্ত অনড় অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লাল সবুজদের দাবি, তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় বা ভারতের বাইরের কোনো দেশে আয়োজন করা হোক। এএফপির খবর অনুযায়ী, বিসিবি এই দাবিতে অটল থাকলে টাইগারদের কপাল পুড়তে যাচ্ছে। ভারতে না গেলে বিশ্বকাপে খেলার সুযোগ হারাবে তারা।

এএফপি বলছে, বাংলাদেশ ভারতে যেতে রাজি না হলে তাদের জায়গায় বিশ্বকাপে সুযোগ দেওয়া হবে স্কটল্যান্ডকে। বিশ্বকাপে জায়গা না পাওয়াদের মধ্যে স্কটল্যান্ড র‌্যাঙ্কিংয়ে সর্বোচ্চ অবস্থানে। ১৮২ রেটিং ও ৪১৭৮ পয়েন্ট নিয়ে বর্তমানে র‌্যাঙ্কিংয়ের ১৪ নম্বরে আছে তারা। বিশ্বকাপে অংশ নিচ্ছে মোট ২০ দল।


বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকৃতি জানায় কট্টরপন্থীদের বিক্ষোভের মুখে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর। এরপর থেকে এখন পর্যন্ত আইসিসি ও বিসিবির মধ্যে কয়েক দফায় চিঠি চালাচালি হয়েছে। ভেন্যু হিসেবে বাংলাদেশ শ্রীলঙ্কা বা ভারতের বাইরের কথা বলছে। এই ইস্যু সমাধানে শনিবার বাংলাদেশে আইসিসির একটি প্রতিনিধি দল এসেছিল। কিন্তু জটিলতার কোনো সুরাহা মিলেনি।


আইসিসি ও বিসিবির বৈঠকে সমাধান হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ বদলের কথা উঠেছিল। ‘বি’ গ্রুপে থাকা আয়ারল্যান্ডের সবগুলো ম্যাচই শ্রীলঙ্কার মাটিতে। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের কলকাতা ও মুম্বাইয়ে। কিন্তু আয়ারল্যান্ড নাকি গ্রুপ বদলে আগ্রহী নয়