কুমিল্লাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২৫, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ভারতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা

দানিশ আলি এবিকে হাই স্কুলে কম্পিউটার বিজ্ঞানের শিক্ষক ছিলেন। বুধবার রাতে তিনি দুই সহকর্মীর সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের কাছে রাত ৮টা ৫০ মিনিটে স্কুটারে থাকা দুই ব্যক্তি দানিশ আলিকে লক্ষ্য করে কমপক্ষে তিনবার গুলি চালায়।

গুলি চালানোর আগে একজন বন্দুকধারী দানিশকে বলেছিল, ‘তুমি আমাকে এখনও চিনতে পারনি, এখন তুমি চিনবে।’ মাথায় গুলিবিদ্ধ দানিশকে দ্রুত জওহরলাল নেহেরু মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নেয়ার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ ওয়াসিম আলি সাংবাদিকদের বলেন, ‘তার মাথায় গুলি করা হয়েছিল, মেডিকেল কলেজে তার মৃত্যু হয়।’ এ ঘটনার পর ঘাতকদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। বন্দুকধারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে বলে দাবি করার কয়েক ঘন্টা পরই এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।